Message From Chairman

Charman
Charman

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হল শিক্ষা। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। বিমানবন্দর বিদ্যালয়,যশোর একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ‘ভিশন-২০৪১’ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মণের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে বিমানবন্দর বিদ্যালকে সর্বাধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি গভীরভাবে আশাবাদী।
 ()

বিমানবন্দর ব্যবস্থাপক
যশোর বিমানবন্দর, যশোর।
     ও         
    সভাপতি
পরিচালনা পরিষদ
বিমানবন্দর বিদ্যালয়,যশোর।